শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৫
শিরোনামঃ
সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান।

চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় ভয়াবহ সড়ক র্দূঘটনায় ৩ জন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
  • ২৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় ভয়াবহ সড়ক র্দূঘটনা ঘটেছে।  গাড়ির চালক জাহাঙ্গীর আলমসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় গাড়ির ধাক্কায়  আনন্দ পরিবহনের যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারী চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় আরও ৭ জন।

 

নিহত অপর দুইজন হলেন, পথচারী শাহাবুদ্দিন শাবু ও রিকশা চালক সিরাজুল ইসলাম। এছাড়াও ব্যাটারী চালিত অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছেন।

আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে শহরের চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রিকশা চালক সিরাজুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  ফতুল্লার বিসিকে একটি শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হাজিগঞ্জ ফায়ার স্টেশন এর একটি গাড়ি চাষাড়া শান্তনা মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। বাসটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে প্রাইভেটকার ধাক্কা দেয় কয়েকটি অটোরিকশাকে।  এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে জাহাঙ্গীর হোসেন ও পথচারী সাহাবুদ্দিন মারা যায়। আর আহত সিরাজুল ইসলামকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, কী কারণে তাদের গাড়ির চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে।

 

তবে চলন্ত গাড়িতে চালক জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন বিষয়টি গাড়িতে তার সঙ্গে থাকা অপর আরেক কর্মী জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell