বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

চিত্রনায়ক নিরব দোয়া নিতে আজমীর শরীফ গেলেন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৭, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ
  • ৩২৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বলিউডের তারকাদের প্রায়ই দেখা যায় সিনেমা মুক্তির আগে তারা আজমীর শরীফে যান। দোয়া নেন। সেখানে মানত পূরণ করেন। বাংলাদেশের অনেক তারকাও ভারত ঘুরতে গেলে খাজা মইনুদ্দিন চিস্তির পবিত্র দরগা সফর করেন।

চিত্রনায়ক নিরবও দোয়া নিতে আজমীর শরীফ গেলেন। নিজের ক্যারিয়ার, পরিবার ও দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

নিরব বলেন, ‘আমি আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মার জন্য দোয়া করেছি। আমার দেশ ও দেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সেই দোয়া করেছি। অদ্ভূত একটা অনুভূতি হলো এখানে এসে। মনে প্রশান্তি পেলাম।’

এদিকে নিরবের সবচেয়ে প্রিয় বন্ধু নায়ক ইমন অডিও কেলেংকারিতে বেকায়দায় রয়েছেন। তার জন্যও দোয়া করেছেন জানিয়ে নিরব বলেন, ‘ইমন আর আমার দীর্ঘদিনের পথচলা। ওর খারাপ কিছু হলে সেটা অবশ্যই আমাকে বেদনা দেয়। ও যেন উটকো কোনো বিপদে না পড়ে সেটা সবসময়ই চাই। আমি বিদেশে আছি যখন সে একটা ঝামেলায় পড়েছে। আশা করছি সে সব রকম বিপদ কাটিয়ে উঠবে। ওর জন্যও আমি দোয়া করেছি।’

ইমন পরিস্থিতির শিকার হয়েছে বলে মনে করেন ‘আব্বাস’খ্যাত নায়ক নিরব। তিনি বলেন, ‘মাহির সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে সেটা নিম্ন রুচির। লজ্জার। একজন শিল্পীর সঙ্গে এভাবে কথা বলা প্রত্যাশাই করা যায় না।’

ভারতে কিছু কাজের জন্য গত ৩ ডিসেম্বর রাজস্থানে উদ্দেশ্যে উড়াল দেন নিরব। ৯ ডিসেম্বর ঢাকায় ফিরবেন। সেখান থেকে ফিরে জানাবেন কাজের খবর, যা বেশ চমকে ঢাকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell