বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে শায়িত করা হয় তাকে।

এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ, তাদের স্বজনরা এবং মাইলস সদস্যরা।

এর আগে মৃত্যুর চার দিন পর সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে  শাফিন আহমেদের মরদেহ নিয়ে আসা হয়।

আজ মঙ্গলবার জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট)। এদিন জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গেল ৯ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল কনসার্ট। সেই শোয়ের আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছরের এই তারকা। হাসপাতালে ভর্তি ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টা ৯ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell