মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৫
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চুরির অপবাদে বাকপ্রতিবন্ধীকে প্লাস দিয়ে দাঁত ও পায়ের নখ তুলে ফেলার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ
  • ৪৭৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বদী গ্রামে চুরির অপবাদে জসিম মোল্যা (২৫) নামে এক শারীরিক, মানসিক ও বাকপ্রতিবন্ধীকে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় প্লাস দিয়ে তার একটি দাঁত ও পায়ের একটি আঙুলের নখ তুলে ফেলা হয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে ওই যুবক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সোমবার (১ আগস্ট) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এ ঘটনায় আহত জসিমের বড় ভাই মো. নিজাম মোল্যা রোববার (৩১ জুলাই) বাদী হয়ে সারবানদিয়া গ্রামের বাসিন্দা জাফর মোল্যাকে (৫৫) এক নম্বর আসামি করে ১১ জনের নামে ফরিদপুর আদালতে মামলা করেছেন। মামলা নম্বর সিআর ২৯৭/২২।

মামলার এজাজার সূত্রে জানা যায়, জসিম মোল্যা জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী। তিনি প্রতিবন্ধী ভাতা গ্রহণ করেন। তার বই নম্বর ২৮৫৩। ব্যাংক হিসাব নম্বর ২০০৬৫০১০৩৯১৯০। মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি বিভিন্ন সময় বাড়ি থেকে চলে যান। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে নিয়ে আসেন। গত ২৩ জুলাই তিনি বাড়ি থেকে চলে যান। পরে ২৭ জুলাই রাতে পথ হারিয়ে কমলেশ্বদী গ্রামের ভেতর দিয়ে আসছিলেন। এসময় আট/দশজন তাকে ঘেরাও করে বিভিন্ন প্রশ্ন করে। তিনি কোনো কথার জবাব দিতে না পারায় তাকে এ নির্যাতন করা হয়।

তিনি আর উল্লেখ করেন, বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আনতে গেলে তাদেরও মারধর করে তাড়িয়ে দেয়। পরে জয়নগর পুলিশ ফাঁড়ির সহায়তা নিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, এলাকার লোকজন জানিয়েছেন গরুসহ একজনকে ধরা হয়েছে। তখন তাদের বলেছি মারধর না করে তাকে পুলিশে দিয়ে দিতে।

বোয়ালমারী পৌরসভার কমিশনার বিপ্লব আহমেদ বলেন, জসিম পথ হারিয়ে আসার পথে তাকে মারধর করে আহত করা হয়েছে। পরে গরু চুরির মিথ্যা নাটক সাজিয়েছে। জসিম এতোটাই প্রতিবন্ধী, সে নিজে কোনো কথা বলতে পারে না এবং নিজেই ঠিকমত চলাফেরা করতে পারে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, জসিমের একটি দাঁত ও পায়ের নখ উঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে অনেক মারধর করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে; তবে সে আগের চেয়ে একটু সুস্থ হয়েছে।

বেয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে পুলিশ জসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাকে বেশ মারধর করা হয়েছে। ওই এলাকার লোকজন থানায় এসে বলেছিল চুরি হওয়া গরুসহ তাকে মাঠের ভেতর পাটক্ষেত থেকে আটক করা হয়েছে। তবে সে যে প্রতিবন্ধী তা কেউ বুজতে পারেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell