বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

চুরি করতে গিয়ে ধরা, জামিনে বের হয়ে আবার চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৫, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

চুরি করতে গিয়ে ধরা, জামিনে বের হয়ে আবার চুরি

রাজধানীতে চুরি করার অভিযোগে মো. জুলহাস (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, জুলহাস একজন পেশাদার চোর। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তিনি বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করেন। চুরি করতে গিয়ে ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন।

ওসি বলেন, এ বছরেই তিনি তিন বার গ্রেপ্তার হন, কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন। সবশেষ গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পড়েন ও মে মাসে জামিনে বের হন। এরপর আবারও গতকাল মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া ফিরোজা ভিলায় চুরি করতে গিয়ে ধরা পড়েন।

এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান মিরপুর থানার ওসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell