শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

চুয়াডাঙ্গায় ভুয়া চক্ষুচিকিৎসককে জরিমানা,ভ্রাম্যমাণ আদালত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ডিগ্রি না থাকার পরও দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা দেওয়ায় চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হল পাড়ায় অবস্থিত চক্ষু সেবা কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন এক ব্যক্তি—গোপনে এমন সংবাদ পেয়ে সিনেমা হল পাড়ায় চক্ষু সেবা কেন্দ্রে অভিযান চালানো হয়। সেখান থেকে সামসুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সেখানে দেখা যায় ভারত থেকে প্রাপ্ত কথিত অলটারনেটিভ মেডিসিন ডিগ্রিধারী সামসুর রহমান রোগীদের জটিল চোখের রোগের চিকিৎসা দিচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে আসছেন।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরও জানান, চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তা ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে ব্যর্থ হন সামসুর রহমান। পরে দোষ স্বীকার করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

অভিযুক্ত সামসুর রহমান পাঁচ বছর আগে ভ্রাম্যমাণ আদালতে একই অপরাধে দণ্ডিত হয়ে কারাগারে গিয়েছিলেন বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নাজির সাজেদুর রহমান ও সদর থানা পুলিশের একটি টিম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell