শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা,দুই যুবককে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
  • ৭৮ ০৯ বার দেখা হয়েছে

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

নিহতের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫)।এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের উপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

আহতদের পরিবারের দাবি, মানিক ও রাহাত কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিল না। কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল তারা। চোর সন্দেহে নিরীহ কিশোরদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুস্থ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় কিছু যুবক চোর সন্দেহে ধাওয়া করে। পরে তাদের ধরে মারধর করা হয়। এতে মাহিন নিহত হয় এবং আরও দুইজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। আটক দুই যুবক বর্তমানে থানায় রয়েছে।

তিনি আরও বলেন, চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যার কোনো আইনগত বিধান নেই। অপরাধ প্রমাণের বিষয়টি আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell