সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

চোর সন্দেহে দুই শিশুকে বেঁধে নির্যাতন,পুলিশ সদস্যদের প্রত্যাহার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় চোর সন্দেহে দুই শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২১ আগস্ট) ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটি খুলশী থানা এলাকায় হলেও তিন পুলিশ সদস্য সিএমপির মনসুরাবাদ লাইনে থাকেন। তারা হলেন- কনস্টেবল মো. মাজহার, মো. মেহেদী ও মো. এহসান।

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) ওই শিশুদের নির্যাতনের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের ছবি ভাইরাল হলে সিএমপি কমিশনারের নির্দেশে তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) শাহাদাত হুসেন রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, দুই শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠার পরে সিএমপি কমিশনারের নির্দেশে প্রাথমিকভাবে তিন পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালখান বাজারের ম্যাজিস্ট্রেট কলোনি, মতিঝর্ণাসহ আশপাশের এলাকায় প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে। ওই এলাকায় নিরাপত্তা টহলে দায়িত্ব পালন করতেন অভিযুক্ত তিন কনস্টেবল। গত শুক্রবার তিন শিশু লালখান বাজার এলাকায় একটি ব্রিজের নিচে বসে আড্ডা দিচ্ছিল। এর আগে কয়েকটি চুরির ঘটনা ঘটায় সন্দেহবশত ওই তিন শিশুকে টহল পুলিশ ধরতে যায়। এসময় একজন পালিয়ে গেলেও দুইজনকে ধরে নিয়ে জিলাপির পাহাড়ে একটি লোহার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। সেখানে একজনের মাথার চুল কেটে দেওয়া হয়। দুই শিশুকে বেঁধে রাখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell