মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

চৌহালীতে এনসিপি’র গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২১, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার। গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪জুন) দুপুরে ঘোড়জান, বাঘুটিয়া ও বিভিন্ন দুর্গম এলাকায় জনসংযোগ এবং মতবিনিময় করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ।

উপজেলার ঘোড়জান ইউনিয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার । এসময় তিনি বলেন, “যাদের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।” মাহিন সরকার বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তাদের ফিরে আসার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে ভালো মানুষ নির্বাচিত করতে হবে। খারাপকে খারাপ না বললে তারা মাথায় উঠে যায়, সাহস বেড়ে যায়। আমরা বাংলাদেশে খুনের বিচার দেখতে চাই। আমরা সিস্টেমের সংস্কার দেখতে চাই। যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell