শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চৌহালীতে  গণঅধিকার পরিষদ নেতা সাগরের  নির্বাচনী প্রচারণা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১১, ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

চৌহালীতে  গণঅধিকার পরিষদ নেতা সাগরের  নির্বাচনী প্রচারণা

 

চৌহালী( সিরাজগঞ্জ)  প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সামনে রেখে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে  ট্রাক মার্কার প্রচারণা চালিয়েছেন গণঅধিকার পরিষদ টাংগাইল জেলার  সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর ।  তিনি সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী  ) আসন থেকে গণঅধিকার পরিষদের ম‌নোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে জনমত গঠন কর‌তে সদর উপজেলার বিভিন্ন দুর্গম ঘোষিত চরাঞ্চল এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার  (১০ অক্টোবর ) সকালে  উপজেলার  কুরকী লেদুর মোড়ের  সামনে দলের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন শামীমুর রহমান সাগর । একইসঙ্গে নিজের প্রার্থীতার বিষ‌য়ে গণসংযোগ করেন তিনি। লিফলেট বিতরণে শামীমুর রহমান সাগর  বলেন, ‘আমি সিরাজগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন  প্রত্যাশী । এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। যারা আমাদের সঙ্গে কথা বলছেন, তারা গণঅধিকার পরিষদের রাজনীতি ও নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। দেশের জন্য ভিপি নূর যেভাবে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়েছেন, তা আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই তাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চৌহালীসহ  সারা দেশের মানুষ তাকে পরবর্তী নির্বাচনে বিজয়ী করতে চায়। স্বাধীনতার ৫৩ বছরে দেশের মানুষ প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় । তারা পরিবর্তন চায়, চায় নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।’ এসময় উপস্থিত ছিলেন,  চৌহালী উপজেলা গণঅধিকার পরিষদের  আহ্বায়ক ফারুক আহমেদ সিদ্দিকী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব আব্দুল আলীম,খলিল,হাসান খান তীব্র,শাহজালাল প্রমুখসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell