মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ছাতকের পল্লীতে রাস্তা থেকে তুলে নিয়ে তরুণী ধর্ষণ, গ্রেপ্তার-৩

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২১, ১১:২০ অপরাহ্ণ
  • ৩৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকের পল্লীতে রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে (২১) গণধর্ষণ করা হয়েছে । এঘটনায় তিন লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হাসামপুর পয়েন্ট এলাকা থেকে তরুণীকে অপহরন করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে ভিকটিম (২১) নিজ বাড়ি থেকে তার নানার বাড়ি যাওয়ার পথে একই ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমান মতিন (২৬) ও দিলদার হোসেন (২৮) হাসামপুর এলাকায় তাকে অপহরণ করে পার্শ্ববর্তী সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে মতিউর রহমানের চাচাতো বোনের একটি বাংলো ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে একটি নৌকা দিয়ে ভিকটিমকে তারা একই ইউনিয়নের কামারগাওঁ গ্রামের বিল্লাল হোসেন (২৬) এর বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বিল্লাল ও কামরান (২৬) নামের ওই দুই যুবকও তাকে ধর্ষণ করে। এদিকে ভিকটিমকে খুজেঁ না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন তার পরিবারের লোকজন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বিল্লাল হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় । এসময় ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে কামারগাওঁ বাজারে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, মামলার প্রধান তিন আসামি পুলিশের হেফাজতে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell