বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ছাতকের ১৩ ইউনিয়নে করোনার গণটিকা কার্যক্রম শুরু।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২১, ৬:০০ অপরাহ্ণ
  • ৩০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে ১৩ ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু করা হয়। প্রথম দিনে প্রতি ইউনিয়নে ৬০০ জন করে করোনা ভ্যাক্সিন প্রদানের ব্যবস্থা করা হলেও কেন্দ্রে কেন্দ্রে এর কিছুটা ব্যতয় ঘটেছে বলে জানা গেছে। ছাতক সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫৩৫ জন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন, জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন, চরমহল্লা ইউনিয়নের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ৬০০ জন, দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে ৫৭২ জন, উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০ জন, নোয়ারাই ইউনিয়নে নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬০০ জন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ধারণ উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৮০০ জন, ইসলামপুর ইউনিয়নের বনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন, সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৫৯০ জন, দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া কামিল মাদরাসায় ৬০০ জন, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০২ জন ও ভাতগাও ইউনিয়নের ভাতগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হয়। সকালে উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, ছাতক থানার এসআই আসাদুজ্জামান রাসেল, ইউপি সদস্য নূর উদ্দিন, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ামত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা জাকির হোসেন সহ টিকাদান কর্মসূচীর স্বাস্থ্য কর্মী এবং টিকা গ্রহনকারীবৃন্দ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, ছাতকে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে। ১৩ টি কেন্দ্র ছাড়াও ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালে ২০০ জনকে করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। উপজেলার সব কেন্দ্র মিলে ৮ হাজার ১৮৩ জন করোনা ভ্যাক্সিন গ্রহণ করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell