বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২১, ১২:০৮ পূর্বাহ্ণ
  • ৩৪৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সোমবার (৯ আগস্ট) বিকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মোল্লাপাড়ায় নির্মিত ৭৪টি ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম, প্রকল্প কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপহারের ঘরের একটি কক্ষে চা-বিস্কুটের দোকান দিয়ে জিবিকা নির্বাহ করা এক মহিলাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর উপহার দেয়া হয়। পরিদর্শন শেষে উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে ছাতক পৌরসভায় বাংলা বাঙালীর স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell