মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৯
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ছাতকে হত্যা মামলার আপস-মীমাংসা করতে গিয়ে আপন মামার হাতে প্রাণ গেছে ভাগনের

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৪, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছাতকে হত্যা মামলার আপস-মীমাংসা করতে গিয়ে আপন মামার হাতে প্রাণ গেছে ভাগনের

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদির আহমদ (৩০) উপজেলার বানায়ত গ্রামের মো. মনর আলীর ছেলে। হত্যাকারী নিহতের মামা একই ইউনিয়নের মনছব আলী।

স্থানীয় সূত্রে জানায়, রোববার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। হত্যাকারী মনছব আলী ও নিহত ভাগনে সাদির দুই বছর আগের একটি হত্যা মামলায় আসামি ছিলেন। টাকা-পয়সার মাধ্যমে আপস করার সময় টাকা দেওয়া নিয়ে বৈঠকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হলে এক পর্যায়ে সাদির বাবার গায়ে লাঠির আঘাত লাগে। এটা দেখে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যান। তখন তার মামাসহ অন্য আসামিরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মামাসহ অন্য আসামিরা পালিয়ে যান।

ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। আশা করছি, তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব। ময়নাতদন্তের পর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাখা আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell