সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ছাত্রলীগের সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২০, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে।

তবে ভিডিওটি তিন থেকে চার বছর আগের বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা বিএম আদনান খালিদ।

তিনি বলেন, কার ভিডিওটি ছড়িয়েছেন তিনি জানেন না। তবে যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা অন্তত তিন থেকে চার বছর আগের কোন এক শীতের রাতের সময় ধারণ করা। তারা কয়েকজন বন্ধু মিলে কৌতূহলবশত এটা সেবন করেন।

নিজে মাদকসেবী নন দাবি করে আদনান খালিদ আরও বলেন, ‘যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হোক আমি মাদক সেবন করি কি না।’

ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রুমের মধ্যে বসে কালো রঙের শীতের জ্যাকেট পরা অবস্থায় ইয়াবা সেবন করছেন বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ। তাকে সহযোগিতা করছেন একজন। তবে সহযোগিতা করা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, আদনান খালিদ বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। আলতাফ হোসেন ২০০৪ সালে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তিনি ২০১০ সালে বেতাগী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর থেকেই আদনান ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। তবে ভিডিওটি এখনো দেখিনি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। যদি এরকম কোনো ভিডিও থেকে থাকে এবং মাদক সেবনের সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell