বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

ছাত্রীকে অটোরিকশায় তুলে অপহরণ, দুই বখাটেকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছাত্রীকে অটোরিকশায় তুলে অপহরণ, দুই বখাটেকে আটক

কক্সবাজারের রামু উপজেলায় স্কুল চলাকালীন ফিল্ম স্টাইলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সিএসজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন দুই বখাটে। ঘটনাটি স্কুলের শিক্ষকদের নজরে পড়লে তারা দ্রুত ৯৯৯ এ কল দেন।

এলাকাবাসীর সহযোগিতায় দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বখাটেকে সাজা দেওয়া হয়। এদের মধ্যে অপহরণকারী আব্দুল হককে (২২) এক বছর ও তার সহযোগী রেজাউল করিমকে (২০) ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আব্দুল হক কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুদাম কাটা গ্রামের ছৈয়দ নুরের ছেলেও রেজাউল একই গ্রামের নুর আহম্মদের ছেলে।

উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. তাজ উদ্দিন জানান, স্কুল চলাকালীন রাস্তায় এক ছাত্রীর চিৎকার শুনে শিক্ষকরা বের হন। এ সময় দেখা যায়, ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে টানা হেঁচড়া করে দুই বখাটে অটোরিকশায় তুলছেন। ছাত্রীটি চিৎকার করে কান্না করছে। তখন এক শিক্ষক দ্রুত ৯৯৯ এ কল দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই বখাটেকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বলেন, ৯৯৯ এ ফোন কলের সূত্র ধরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে দুই বখাটেকে আটক করা হয়। পরে দুই বখাটেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে যাওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছর আরেকজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও ফাহমিদা মোস্তফা জানান, স্কুল চলাকালীন স্কুল থেকে ছাত্রীকে তুলে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা।

দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় দুই বখাটেকে যথাক্রমে এক বছর ও ছয় মাস মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও ফাহমিদা মোস্তফা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell