বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৬
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদীতে চলছে শোকের মাতম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১ জুলাই) ভোরে রাজধানীর ফার্মগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন পুলিশ সদস্য মনিরুজ্জামান। তেজগাঁও রেলস্টেশন থেকে তিনি ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন।

মনিরের স্বজনরা জানান, মোহাম্মদপুর থানায় কর্মরত পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ভোরে ফার্মগেট এলাকায় বাস থেকে নামার পর তার ওপর হামলা চালায় ছিনতাইকারীরা।

শেরপুরের শ্রীবরদী উপজেলার তালুকদারবাড়ির আবুল কাশেম ও মোরছেদা বেগম দম্পতির আট সন্তানের দ্বিতীয় মনির। তার দুই ছেলে সন্তান রয়েছে।

মনিরের ভাই রনি বলেন, আমার ভাই পুলিশে চাকরি করতেন। ২৩ বছর ধরে সততার সঙ্গে তিনি কাজ করতেন। গতকাল রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মনির। ভোরে খবর পেলাম ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মনিরের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেও নিজের ছেলের জীবনই বাঁচাতে পারলাম না। নিজের ছেলের স্বাভাবিক মৃত্যু দেখতে পারলাম না। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে আর কঠিন কিছুই নাই। প্রধানমন্ত্রীর কাছে আমার মিনতি, আমার ছেলে হত্যার বিচার যাতে হয়।

শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার উপজেলার একজন সুযোগ্য পুলিশ কর্মকর্তার মৃত্যুর জন্য আমরা শোকাহত। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু বিচার হোক। অপরাধীরা আইনের আওতায় আসুক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell