বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ছেলের সঙ্গে দেখা করতে এসে কারাগারে গাঁজাসহ আটক বাবা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৩, ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

ছেলে হত্যা মামলার আসামি। বর্তমানে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন। সেখানে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ কারা ফটকে আটক হয়েছেন বাবা।

মঙ্গলবার (১৩ সেপ্টে) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী গোলাম আক্তারের শরীর তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কাঁচি উদ্ধার করা হয়। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে জানানো হয়। পুলিশ এসে গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, তিনি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান এসআই শওকত ইমরান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell