সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ছেলে ও ছেলের বউয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে মায়ের বিষপান

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২২, ৯:০২ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

ছেলে ও ছেলের বউয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে এক বৃদ্ধ মায়ের বিষপান করার ঘটনা ঘটেছে। এছাড়া পৃথক ঘটনায় মোটরসাইকেল না পেয়ে এক কিশোর ও পারিবারিক কলহের জেরে দুই গৃহবধু বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে রাত আটটার মধ্যে গাংনী উপজেলার পৃথক চার গ্রামে বিষপানের এসব ঘটনা ঘটে।

এদের মধ্যে বৃদ্ধা রমেছা খাতুন (৬৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী উপেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী এসব ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাগুলোর মধ্যে বুধবার রাত ৮টার দিকে গাংনী উপজেলার কোদাইলকাটি কারিগর পাড়া এলাকার নবীছ উদ্দিনের স্ত্রী রমেছা খাতুন তার একমাত্র ছেলে বাকিরুল ও বাকিরুলের স্ত্রী সালমা খাতুনের হাতে শারীরিক নির্যাতনের স্বীকার হয়ে বিষপান করেন।

রমেছা খাতুনের ভাই আরজ আলী ও প্রতিবেশীরা জানান, বাকিরুল ও তার স্ত্রী সালমা প্রায়ই তুচ্ছ ঘটনায় রমেছাকে মারধর করতেন। বুধবার রাতে সামান্য ঝগড়া ফ্যাসাদকে কেন্দ্র করে তারা আবার রমেছাকে অনেক মারধর করেন। পরে ছেরে ও ছেলে বউয়ের মারধর সহ্য করতে না পেরে রামেছা তার নিজ ঘরে বিষপান করেন।

এদিকে রোববার বিকেল পৌণে পাঁচটার দিকে পারিবারিক কলহের জের ধরে একই উপজেলার আড়পাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পিঞ্জিরা খাতুন (২৮) বিষপান করেন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া এ উপজেলার বাওট গ্রামের রাসেদুল ইসলামের স্ত্রী রেখা খাতুনও (২৫) বিষপান করেন। স্বামী স্ত্রীর মধ্যেকার ঝগড়ার কারণে তিনি বিষপান করেছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে।

এর বাইরে গাংনী উপজেলার বাথানপাড়া এলাকায় মোটরসাইকেল পছন্দ না হওয়ায় জুলফিকার আলী ভূট্ট (১৭) নামে এক কিশোর বিষপান করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell