সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৭
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৫, ১:৫৯ পূর্বাহ্ণ
  • ৮৪ ০৯ বার দেখা হয়েছে

ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জ কথা ডট কম : জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী -বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তারিক আল মেহেদী, ডাঃ মেহেদী হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান,ভারপ্রাপ্ত ডিডিএলজি নাইমা ইসলাম,জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান,সিনিয়র সহকারী কমিশনার টি,এম,রাহসিন কবির,যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হাসিনা মমতাজ,সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক ফিরোজা বেগম ঝুমুর প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন,গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে।সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে।যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়।ছোট- খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই।যে বিষয়ে যাই থানাও জানেনা এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব।ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক।তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন।এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির,প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস,নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, নিউজ নারায়নগঞ্জের সম্পাদক শরীফ সুমন,মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম,ঢাকা নিউজের জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন,ঢাকা নিউজের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি,আজকের নীর বাংলার বার্তা সম্পাদক আনিসুল হক হীরা,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ কথা ডট কম অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু খন্দকার সহ বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell