শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ছোট ভাইকে হত্যা করে বিষপান করে বড় ভাইয়ের আত্মহত্যার চেষ্টা 

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ
  • ১৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছোট ভাইকে হত্যা করে বিষপান করে বড় ভাইয়ের আত্মহত্যার চেষ্টা

নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই আওকাত হোসেন জুয়েলকে (১৭) হত্যা করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বড় ভাই মেহেদী (২৮)।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে রনচন্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বড় ভাই মেহেদী পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন৷

 

নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুর জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,  বড়ভাই মেহেদীর কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি মাঝেমধ্যে বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করতেন। গতকাল রাতে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। পরে ভোর বেলা তার মা নামাজ পড়তে উঠে ছেলের ঘর থেকে গোঙানির শব্দ শুনে ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। ঘটনার পরে অভিযুক্ত বড়ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড়ভাই মেহেদী হাসানকে আটক করা হয়েছে। বড়ভাই মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell