রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

জনগণের কাছে ভোট চাওয়ার মতো মুখ বিএনপির নেই-সেতুমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৪, ২০২১, ৯:৫০ অপরাহ্ণ
  • ৩৪৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জনগণের কাছে ভোট চাওয়ার মতো মুখ বিএনপির নেই-সেতুমন্ত্রী

দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভাড়া করে খারাপ লোকদের দলে এনে দল ভারী করার কোনো দরকার নেই। অনুপ্রবেশকারীরা দলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় দলের মধ্যে যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন তাদের শোকজ ও প্রাথমিকভাবে বহিষ্কার করতে জেলা কমিটিকে নির্দেশ দেন তিনি। এছাড়া দুঃসময়ের ত্যাগীদের কমিটিতে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।

ইউপি নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং তাদের নেপথ্যে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি দলের নেতাকর্মীদের এই অপশক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মতো মুখ বিএনপির নেই। তাই তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।

বিএনপির রাজনীতি মাঠে নয়, মিডিয়ানির্ভর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি দিচ্ছেন।

বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না- প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ। আর জয়ী হওয়ার নিশ্চয়তা না দিলে নিরপেক্ষ নয়।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কে অংশ নিলো, কে নিলো না তা দেখার কিছু নেই। কারণ নির্বাচন কারও জন্য বসে থাকবে না।

বিএনপি ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে অংশ না নিলেও ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনে হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell