শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

জনপ্রিয় অভিনেত্রী শাবানার জন্মদিনে ,আপনি আমাদের অভিভাবক-সাইমন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৫, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

জনপ্রিয় অভিনেত্রী শাবানার জন্মদিনে ,আপনি আমাদের অভিভাবক-সাইমন

ঢাকাই চলচ্চিত্রকে আপামর জনসাধারণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করতে কয়েকজন অভিনেত্রী সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তাদের মধ্যে চিত্রনায়িকা শাবানা অন্যতম। তিনি এদেশের চলচ্চিত্রকে বাণিজ্যিক রূপ দিতে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমাকে তুলে ধরতে অনন্য ভূমিকা পালন করেছেন।

দেশের সিনেমা অঙ্গনের সুদর্শিনী নায়িকা শাবানার আজ (১৫ জুন) জন্মদিন। এবার তিনি একাত্তর বছরে পা দিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি ভাসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

শাবানার জন্মদিনে নতুন প্রজন্মের নায়ক সাইমন সাদিক জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে সাইমন লিখেছেন, একজন অভিনেত্রী বা অভিনেতা যে সমাজকে বদলে দিতে পারে তা আপনার অভিনয়ের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে। আপনার অভিনয় দেখে শিক্ষাগ্রহণ করেনি এমন মানুষ বাংলায় কম। অনেক পরিবারের আচরণ সুন্দর হয়ে গেছে আপনার সিনেমা দেখে।

No description available.

সাইমন আরও লেখেন, শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও যে আপনি কত বড় মনের মানুষ তা আপনার সাথে দেখা না হলে বুঝতামই না। জানতাম না সিনেমা ও দেশের মানুষের প্রতি আপনার যে ভালোবাসা কতো গভীরে আপনি লালন করেন, আমাদের কতো ভালোবাসেন। জীবনে একদিন দেখা হয়েছে আমাদের মিশা ভাইয়ের মাধ্যমে। আপনার স্নেহ পেয়ে মনে হয়েছিল আমি আপনার অনেক আপন।

আপনি আমাদের আপনের আপন। আপনি আমাদের অভিভাবক। আজ আপনার জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে সবসময় সুস্থ রাখুন, সুন্দর রাখুন। শুভ জন্মদিন ম্যাডাম।

 

 

চিত্রনায়িকা ছিলেন শাবানা। টানা তিন দশক তার সুনীপুণ অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা।

১৯৫২ সালের এই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। ঢাকার গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও মাত্র ৯ বছর বয়সে তার শিক্ষা জীবনের ইতি ঘটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell