বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

জমি আছে দাবি করে শতাধিক ফলের গাছ কেটে ফেললো শত্রুরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি আছে দাবি করে শতাধিক ফলের গাছ কেটে ফেললো শত্রুরা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।   এ ঘটনায় ভুক্তভোগী রহমান শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

শুক্রবার (১২ জুলাই) সরেজমিনে গেছে, ওই গ্রামের রহমান শেখের জমিতে রোপিত নারিকেল, কাঁঠাল, আম ও আমড়াসহ প্রায় শতাধিক ফলের গাছ কেটে ফেলেছেন পার্শ্ববর্তী ছোমেদ শেখের ছেলে সাইদুল শেখ। ভুক্তভোগীর অভিযোগ গত বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি বাড়িতে না থাকার সুযোগে ওই দিন বিকেলে ওই সাইদুল শেখের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তার বাড়ি সংলগ্ন ৩০ বছরের বেশি সময়ে ভোগ দখলীয় জমিতে থাকা ফল হওয়া  ৯টি নারিকেল গাছ, ৮টি আমড়া গাছ, ৪টি কাঁঠাল গাছ, ৫টি আম গাছ সহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে।

 

বাড়ির থাকা নারীরা ওই গাছ কাটতে বাধা দিলে সেখানে অভিযুক্ত সাইদুল শেখের জমি আছে দাবি করে তাদের হত্যার হুমকিসহ কোপাতে যান।   এ বিষয়ে জানতে সাইদুল শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওই গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন যাদের জায়গা তারাই গাছ কেটেছেন। স্থানীয়রা জানান, অভিযুক্ত সাইদুল শেখ স্থানীয় জামায়াত নেতা ও দুর্ধর্ষ সন্ত্রাসী। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell