মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

জমি নিয়ে বিরোধের জেরে গলায় মাফলার পেঁচিয়ে ব্যক্তিকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে গলায় মাফলার পেঁচিয়ে ব্যক্তিকে হত্যা

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে গলায় মাফলার পেঁচিয়ে কামরুল নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্যতম আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত সাইফুল হত্যার শিকার কামরুলের চাচা।

গত ২৫ জানুয়ারি রাতে কামরুলকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর ধারে একটি চা বাগানে সাইফুল ও তার সহযোগী একই উপজেলার দিদার আলী এবং নজিবুল হক মিলে হত্যা করেন।

সোমবার (৩০জানুয়ারি) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এস.এম. সিরাজুল হুদা।

তিনি আরও জানান, মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে ভাতিজাকে হত্যা করতে দিদার আলী এবং নজিবুল হককে ভাড়া করেন সাইফুল। পরে সেখানে তাকে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ফেলে পালিয়ে যান হত্যাকারীরা।

এর আগে গত ২৩ জানুয়ারি সোমবার কামরুল নিখোঁজ হন। দুইদিন ধরে কামরুলের খোঁজ না পেয়ে তার ছোট ভাই কাবুল হেসেন তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডি করেন।

পরে ওই দিনই বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর ধারে একটি চা বাগানের নালা থেকে কামরুলের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় মৃতের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-২৫ জনের নামে তেতুঁলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরদিন ঘটনার সঙ্গে জড়িত দিদার আলী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত অন্যতম সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তবে মামলার সঙ্গে জড়িত আরেক আসামি নজিবুল হক পলাতক। তাকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell