বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মো. তোঁতা মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত তোঁতা মিয়া উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্ডিপুর গ্রামের একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সেই জমির আমন ধানে সকালে তোঁতা এবং তার ভাতিজা বাদল সার দিতে যান। এসময় বাঁধা দিলে তোঁতার সঙ্গে অপরপক্ষের রশিদ, আইজুল, মোখলেছের মারামারি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের পিটুনিতে তোঁতা মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তোঁতাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্ডিপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, একটি জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এর আগেও এলাকাবাসী মিলে আমরা এটি বসে সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু আজ সকালে শুনলাম, জমি নিয়ে মারামারির ঘটনায় তোঁতা আহত হয়েছেন। পরে শুনি, তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ওয়াহিদ ফিরোজ বলেন, এ বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell