শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
  • ৩৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে মামাতো ভাই।

নিহত আব্দুল খালিদ(৩৫) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উপতিংয়েরগাও গ্রামের ময়না মিয়ার ছেলে।

অভিযুক্ত সুমন মিয়া (২৬) একই গ্রামের আব্দুন নুরের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল খালিদ ও সুমন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।  বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় এ নিয়ে সালিশ বৈঠক বসে। এ সময় সুমন মিয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা বটি দিয়ে আব্দুল খালিদকে কোপাতে থাকে। এতে আব্দুল খালিক গুরুতর আহত হয়। এ নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কয়েকজনকে উদ্ধার করে দোয়ারবাজার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আব্দুল খালিদকে রাত ২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell