বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন 

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৫, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ইব্রাহিম আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পৈত্রিক জমির মাত্র দুই শতক নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলী (৪৫) ওই গ্রামের হোসেন আহমদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুহুল আমিন পলাতক।

গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মন্তাজ আলী জানান, উপজেলার সালুটিকর সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন মিয়ার কিছু জমি রয়েছে। এরমধ্যে দুই শতক জমি নিয়ে ইব্রাহীম ও রুহুল আমিনের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার বিকেল সাড়ে ৪টায় দুই ভাই তর্কে জড়ায়। তখন রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো ইব্রাহীমের গলায় বিঁধিয়ে দেন। এতে ইব্রাহীমের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতকে ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell