রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৫
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার আবু ছায়েদ (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

 

নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সঙ্গে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সঙ্গে বিরোধ চলছিল।

এর জের ধরে শনিবার দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। অনেক সময় জায়গা সম্পদের বিরোধের জের ধরে তিলকে তাল করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের থেকে জেনে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell