শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২২, ১০:০১ অপরাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লার তিতাস জমি সংক্রান্ত বিরোধের জেরে জহির মোল্লা (৩৫) পুলিশের সামনেই কুপিয়ে হত্যা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জহির মোল্লাকে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, জহির মোল্লার মৃত্যুর বিষয়টি তিতাস থানাকে অবগত করা হয়েছে।

নিহত জহির মোল্লা কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি রাজধানীর শনির আখড়ায় থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

নিহতের ভাগিনা আব্দুল হান্নান জানান, গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ বেলা ৩টার দিকে বাসার সামনে জমি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে। পুলিশের সামনেই জহির মোল্লাকে ধরে নিয়ে সাইফুল ইসলাম তার সাঙ্গোপাঙ্গ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই তিনি মারা যান।

পরিবারসূত্রে জানা যায়, জহির একজনের কাছ থেকে জমি কিনেছেন। সেই জমি আবার সাবেক মেম্বার সাইফুল ইসলাম বেশি টাকা দিয়ে মালিকের কাছ থেকে জোর করে কিনে নেন। এ নিয়েই মূলত বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস জানান, দীর্ঘদিন যাবত সাইফুল ইসলামদের সঙ্গে জহিরদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পরে আজ দুপুরে ঝগড়াঝাটি হচ্ছে- এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এক পর্যায়ে হঠাৎ সাইফুলের লোকজন জহিরের ওপর হামলা করে বসে।

এই হামলার বিষয়ে পুলিশ আসামিদের ধরতে কাজ করছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell