রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৭, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
  • ১৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুকবিল হোসেন নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ জের ধরে শুক্রবার দুপুরে জাকির হোসেনের নেতৃত্বে শাহজালাল, হোসেন আলী, বাদল, ইউনুস, মেহেদুলসহ ১০-১২ জনের একটি দল সুরুজ মিয়ার জমিতে রোপণ করা গাছ জোর করে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর ও মুকবিল হোসেন বাধা দেন। এসময় তাদের পিটিয়ে আহত করেন অভিযুক্তরা। তখন ভুক্তভোগীদের ডাক-চিৎকারে ভগ্নিপতি ফরিদ হোসেন ও বোন রেশমা আক্তার এগিয়ে গেলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মুকবিল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ৫০ বছর ধরে আমার বাবা জমিটি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি এ জমি জাকির হোসেন ও তার ভাই দাবি করেন। জমির কাগজপত্র নিয়ে সালিশি বৈঠকে বসতে বললে তারা মানতে নারাজ। জোরপূর্বক দলবল নিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করেন।’

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সুরুজ মিয়া আমাদের জমিটি দখল করে রেখেছেন। জমির মালিক আমরাই।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell