শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে-অপু বিশ্বাস

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে

এক সময়ের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। শুধু পর্দায় নয়, তাদের ব্যক্তিজীবনেও প্রেম থেকে সংসার, সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে এবার উচ্চমানের শিক্ষার পরিবেশে বড় করতে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তারা।  

গত বছর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন, ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন। এবার আরেক সাক্ষাৎকারে তিনি জানালেন, খুব শিগগিরই জয়কে নিয়ে উড়াল দেবেন সিঙ্গাপুরে, সঙ্গে থাকতে পারেন সন্তানের বাবা শাকিব খানও।  

অপু বিশ্বাস বলেন, জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।

এই সিদ্ধান্ত শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। এ তথ্য উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ছেলেকে দেশের বাইরে পড়াশোনা করানোর বিষয়ে আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানি না। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।

তবে জয়কে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করানোর পর স্থায়ীভাবে সেখানে ঠিকানা গড়বেন কি না- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অপু। ব্যক্তিগত বিষয় হিসেবে এই প্রশ্ন এড়িয়ে যান তিনি।  

এদিকে গেল এপ্রিল মাসে ছেলে জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর সফর করেছিলেন অপু বিশ্বাস। তখন থেকেই ছেলেকে সেখানকার স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell