বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে-বেগম খালেদা জিয়া

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে-বেগম খালেদা জিয়া

ঢাকা প্রতিনিধি।। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দীর্ঘ আপসহীন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন বলে দাবি করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ফরহাদ মজহার এ দাবি করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ আপসহীন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তিনি চান বা না চান অর্থাৎ সক্রিয় রাজনীতিতে তাকে জনগণ পাক বা না পাক বেগম জিয়ার প্রতীকী তাৎপর্য আগামী রাজনীতিকে অনেকাংশেই প্রভাবিত করতে পারে। ফরহাদ মজহারের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেখা করেছেন। হয়তো তা নিছকই সৌজন্য সাক্ষাৎকার। কিন্তু তার ইতিবাচক তাৎপর্য রয়েছে।

 

উপদেষ্টা সরকারের রাজনৈতিক এবং আইনি বৈধতার অভাব গভীর রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। বৈরি ভূরাজনৈতিক বাস্তবতায় তা অত্যন্ত বিপজ্জনক। সম্প্রতি ছাত্র-তরুণরা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র রাজধানীতে সভা করে পাঠ করতে চেয়েছে। সেটা তারা করতে পারেনি, কিংবা করতে দেওয়া হয়নি। উপদেষ্টা সরকারের মধ্যে তা নিয়ে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার সরাসরি বিরোধিতা করেন (দেখুন, ‘ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর নেপথ্যে’), এতে পরিষ্কার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে দুটো পরস্পরবিরোধী ধারা গড়ে উঠেছে এবং তাদের পার্থক্য ও বিরোধ আগামীতে আরো তীব্র এবং ব্যাপ্ত হবে।

 

যে প্রতিবিপ্লবী শক্তি আইন ও সংবিধানের দোহাই তুলে প্রতিবিপ্লব ঘটিয়েছে এবং আইন ও রাজনীতি উভয় দিক থেকে একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার কায়েম করেছে আগামীতে এই গণবিরোধী প্রতি বিপ্লবী ধারাকে আরো পরিষ্কার চেনা যাবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালনের দিক থেকে সেনাবাহিনীকে আগামী দিনে হিমশিম খেতে হবে। বলাবাহুল্য জনগণ অবশ্যই সেনাবাহিনীকে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এই গৌরবজনক অবস্থানেই দেখতে চাইবে। সেনাবাহিনী এই গৌরব ধরে রাখবে — আমরা সাধারণ জনগণ সেটাই আশা করি। ৩ আগস্টের পর থেকে সেনাবাহিনী প্রমাণ করেছে সেনাবাহিনী জনগণের পক্ষের শক্তি, প্রতিবিপ্লবী শক্তি নয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell