শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

জাতীয় কবি কাজি নজরুল ইসলাম কারার ঐ লৌহকপাট’ গানটি যে কারণে লিখেছিলেন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২৩, ৯:৩৮ পূর্বাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

 

জাতীয় কবি কাজি নজরুল ইসলাম কারার ঐ লৌহকপাট’ গানটি যে কারণে লিখেছিলেন

 

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহকপাট’ গানটির সুর বিকৃত করার অভিযোগ নিয়ে দুই বাংলা এখন সরগরম। ১০০ বছর আগে যখন গানটি প্রথম লেখা হয়েছিল, হইচই পড়েছিল তখনো। কবি কাজী নজরুল ইসলাম এই গান লিখেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে গ্রেপ্তারের প্রতিবাদ হিসেবে। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি থেকে প্রকাশিত ‘নজরুল সহায়িকা’ গ্রন্থে বলা হয়েছে, ‘কারার ঐ লৌহকপাট’ গানটি নজরুল লিখেছিলেন ১৯২১ সালে। সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ইংরেজ সরকারের হাতে বন্দী হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। তার প্রতিবাদ জানাতে ওই সময়ের সাপ্তাহিক ‘বাংলার কথা’ একটি সংখ্যা বের করে। দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী সেই সংখ্যার জন্য কবির কাছে একটি লেখা চেয়ে পাঠান।খবর বাপসনিঊজ । এরপর কবি ‘কারার ঐ লৌহকপাট’ গানটি লিখে দেন। সেটি ছাপা হওয়ার পর রীতিমতো হইচই পড়ে যায়। ইংরেজ সরকার এতে চরম ক্ষিপ্ত হয়। ১৯৪৯ সালের জুন মাসে এই গানটি শিল্পী গিরীন চক্রবর্তী রেকর্ড করেন। কলম্বিয়া রেকর্ডস সেটি বাজারে ছাড়ে। এই গানটিও বাজারে আসার পরপরই তুমুল জনপ্রিয়তা পায়, যা এখনো বহাল আছে। আর একটি তথ্য হলো—গানটি পরে একটি সিনেমাতেও ব্যবহৃত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করা নিয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে কবি পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কবির নাতনি মিষ্টি কাজী। তিনি কবির ছেলে কাজী সব্যসাচীর মেয়ে। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে কাজী নজরুল ইসলামের এই গানের বিকৃতির প্রতিবাদ জানিয়ে কবি নজরুল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মিষ্টি কাজী বলেন, ‘আমি পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে যেন একটি কঠিন পদক্ষেপ নেওয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সেই পদক্ষেপটি নেন। কারণ, এটা আমাদের জাতীয় কবির গান।’ তিনি বলেন, ‘এ গান কেন বিকৃত করা হলো? তাঁকে কে অনুমতি দিয়েছে? এ আর রাহমানের জানার দরকার ছিল যে, নজরুল বাংলাদেশের জাতীয় কবি। আমি দাদু কাজী নজরুল ইসলামকে অপমানিত হতে দেব না।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। তিনি বলেন, ‘কারার ঐ লৌহকপাট গানের নজরুল সুরারোপিত আদি রেকর্ডটির প্রাপ্যতা সত্ত্বেও বিকৃত সুরে এর পরিবেশনা কেবল অন্যায় ও বেআইনিই নয়, নজরুল সৃষ্টির প্রতি অবজ্ঞা প্রদর্শনজনিত কারণে নিতান্ত ঘৃণ্য ও হীন অপকর্ম।’ আয়োজনে শিল্পী সালাহ উদ্দিন আহমেদ বলেন, “‘দুর্গম গিরি কান্তার মরু’ বা ‘কারার ঐ লৌহকপাট’ অতি প্রতিষ্ঠিত গান। এ কারণেই চিত্তে আঘাত দিয়েছে যে এভাবে করা উচিত হয়নি। সংস্কৃতিকর্মীরা সবাই তার প্রতিবাদ করছি।” এ আর রাহমান সম্প্রতি রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপা’ ছবির জন্য ‘কারার ঐ লৌহকপাট’ গানটি রিমেক করেন। গানটি ৭ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশ ও ভারতে। তীব্র প্রতিবাদ জানান শিল্পীরা। তাঁদের অভিযোগ, রিমেক নয়, গানের পুরো সুর বিকৃত করেছেন রাহমান। প্রতিবাদ জানিয়েছে, ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও। এই প্রতিবাদ এখনো অব্যাহত আছে। যদিও এ ব্যাপারে এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট বা এ আর রাহমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পী সাদিয়া আফরীন মল্লিক, শাহিন সামাদ, ইয়াসমিন মুশতারী, লীনা তাপসী খান, সুজিত মুস্তফা, বুলবুল ইসলাম, নজরুল গবেষক মাহবুবুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell