শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
  • ৩১ ০৯ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা প্রতিনিধি।।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং গত এক বছরের যে সব সদস্য মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ‘সাধারণ সম্পাদকের’ রিপোর্ট উপস্থাপনা করেন আইয়ুব ভূঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা। এরপর সভাপতি হাসান হাফিজ সভায় উপস্থিত সদস্যদের ‘সাধারণ সম্পাদক’ ও ‘কোষাধ্যক্ষের’ প্রতিবেদনের ওপর বক্তব্য প্রদানের আহ্বান জানান। 

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর ২৮ জন সদস্য আলোচনায় অংশ নেন।

তারা হলেন মীর লুৎফুল কবীর সাদী, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজিম রেজা, আহমেদ করিম, সৈয়দ আলী আসফার, এম মোশাররফ হোসাইন, এম এ আজিজ, খন্দকার আলমগীর হোসাইন, মনজুরুল ইসলাম, আবদুল আউয়াল ঠাকুর, বাবুল তালুকদার, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসুফ, বাছির জামাল, শাহীন হাসনাত, দেলোয়ার হাসান, মো. মোদাব্বের হোসেন, সাঈদুল হোসেন সাহেদ, মুরসালিন নোমানী, বুলবুল আহমেদ, মো. এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম, খন্দকার হাসনাত করিম, শাহীন চৌধুরী, মুহাম্মদ বাকের হোসাইন, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন।

বার্ষিক সাধারণ সভায় ঈদের পরে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠান, নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া, ভোট প্রদানের জন্য প্রবেশন পিরিয়ড এক বছরের পরিবর্তে ছয় মাস করা এবং অগঠনতান্ত্রিকভাবে প্রেস ক্লাব দখল ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে সদস্য পদ স্থগিত হওয়া ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell