শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৪
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌহালীতে বিএনপি’র জনসমাবেশ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌহালীতে বিএনপি’র জনসমাবেশ

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷  শুক্রবার (২২ নভেম্বর) বিকেল তিনটায় চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহিদ মোল্লা ৷ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী মো. ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বি এন পি’র যুগ্ন-মহাসচিব  শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি ৷ প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ৷

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, এডভোকেট হামিদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি আরিফ সরকার বিএসসি,  উপজেলা বিএনপির  দপ্তর সম্পাদক রেজাউল করিম,  চৌহালী থানা শ্রমীক দলের সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আঃ খালেক পরামানিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, সহ সভাপতি আলমগীর হোসেন, যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাপলা, হাসান মোল্লা, খাষকাউলিয়া ইউপি শ্রমীক দলের সভাপতি শুকুর মাহমুদ, সম্পাদক নবী মোল্লা, খাষপুখুরিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক সাইন বেপারী, সাংগঠনিক সম্পাদক সবুজ ফকির,   বাঘুটিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মো, মজনু খা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উমারপুর  শ্রমীক দলের সভাপতি ইমাম হোসেন, সম্পাদক মজিদ দরজি, সাংগঠনিক সম্পাদক কাউসার।

 

এছাড়াও চৌহালী, এনায়েতপুর, বেলকুচি ও নাগরপুর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ষোল বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের কন্ঠ রোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। দেশের সম্পদ লুটপাট মানুষের ভোট চুরি ও ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত পাঁচই আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সফল গণআন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল সহযোগী অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি ৷ ### মাহমুদুল হাসান,  চৌহালী,সিরাজগঞ্জ তারিখ- ২২-১১-২০২৪ ইং

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell