মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের দোয়া ও গণভোজ-প্রধান অতিথি আলহাজ্ব একেএম শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২৩, ৩:১৪ পূর্বাহ্ণ
  • ৩১৮ ০৯ বার দেখা হয়েছে

 

জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের দোয়া ও গণভোজ প্রধান অতিথি আলহাজ্ব একেএম শামীম ওসমান

 

সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল এবং মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান।

No description available.

১৫ আগস্ট(মঙ্গলবার) দুপুরে বার্মাশীল নাগিনা জোহা সড়কের চৌরাস্তা এলাকায় দোয়া মিলাদ মাহফিল এবং মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়। এসময় বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি হননি। দেশ স্বাধীন করেছেন তিনি এবং তাঁকে জীবন দিতে হয়েছে। আপনাদের অনুরোধ করবো আজকের স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ রক্ষা করো। আল্লাহর ওপর বিশ্বাস রেখে বলতে পারি যত ষড়যন্ত্রই করুক, শয়তান আল্লাহর রহমতের সাথে পারে না। শেখ হাসিনাই আগামীতে সরকার গঠন করবেন। তিনি আরও বলেন, আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আগামী দুই-তিন মাস ওই খুনিরা অতীতে যেই ধরনের ঘটনা ঘটিয়েছে তার চেয়েও ভয়ংকর ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে।

No description available.

বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র করার জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্যে যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে। তারা দেশকে আফগানিস্তান বানাতে চাচ্ছে।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া,নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক ইরফান উদ্দিন ইপু, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের যুগ্ন আহবায়ক কাজী ফজলুল কাদের জীবন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ,সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রধান,সাংগঠনিক সম্পাদক মো: শামীম, প্রচার সম্পাদক বশির আহমেদ, উপ প্রচার সম্পাদক জামাল প্রমুখ।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া শেষে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell