সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ৫ ০৯ বার দেখা হয়েছে

জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক।

নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফল পরবর্তী সৌজন্য সাক্ষাতে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যান।

সাক্ষাৎ শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘ সময় ধরে চলা এ বৈঠকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি এ সাক্ষাৎকে রাজনীতির ‘গুণগত পরিবর্তন’ হিসেবে আখ্যায়িত করেন।

ডা. তাহের বলেন, আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সরকার এবং বিরোধী দল মিলে আমরা একসঙ্গে দেশের মানুষের জন্য কাজ করব।

জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না।আমরা শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকব। তবে জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক পদক্ষেপে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করব।

সাক্ষাতকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে নবগঠিত সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

নির্বাচন পরবর্তী এই হাই-ভোল্টেজ সাক্ষাতকে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও সৌহার্দ্যের নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell