শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২২, ৯:৪১ অপরাহ্ণ
  • ৪৯৮ ০৯ বার দেখা হয়েছে

এবারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান। আগামী বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এই আয়োজনে রাখা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নিতে দেখা যাবে চলচ্চিত্রের প্রবীণ-নবীন তারকারা।

নাচে-গানে এই আয়োজন মাতাবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন।

এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে একসঙ্গে পারফার্ম করবেন ইমন, দীঘি ও পূজা।

এ প্রসঙ্গে চিত্রনায়ক মামনুন হাসান ইমন জানান, তিনি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানের সঙ্গে নাচবেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তি পাই। এছাড়া উপস্থাপনা আমি সবসময় উপভোগ করি।

জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পীরা চূড়ান্ত অনুশীলনে অংশ নেবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell