বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

জাফলং ভ্রমণে গিয়ে পথেই ট্রাক চাপায় মারা গেলেন দুই যুবক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ
  • ৪৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে পথেই ট্রাক চাপায় মারা গেলেন দুই যুবক।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট-তামাবিল সড়কের জাফলং গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। তবে সোহেলের বিস্তারিত পরিচয় মিলেনি।

পুলিশ জানায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধু ৩টি মোটরসাইকেলে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ফেরার পথে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দেন। জাফলং গুচ্ছগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পর্যটকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজন হাসপাতালে মারা যান। মরদেহ দু’টির সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell