শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২১, ১২:২৩ পূর্বাহ্ণ
  • ৫১৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ- জামালপুর (প্রতিনিধি) জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- যমুনা সারকারখানা এলাকার ফরিদা বেগম (৫০) এবং পোগলদিগা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী আজিজুনাহার (৩২)। এদের মধ্যে আজিজুনাহার ৩০ জুন দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসোলেশনে ও ১ জুলাই ভোরে ফরিদা বেগম নিজ বাড়িতে মারা যান। এনিয়ে সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিগা ইউনিয়নের যমুনা সারকারখানা এলাকার ফরিদা বেগমসহ পরিবারের চারজন সদস্য জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। গত ২৪ জুন নমুনা সংগ্রহ করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে চারজনের। তারা হোম আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে ফরিদা বেগম ১ জুলাই ভোরে মারা যান। অপরদিকে আজিজুনাহার গর্ভবতী অবস্থায় ঠান্ডা, জ্বর ও কাশিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

২১ জুন নমুনা সংগ্রহ করা হলে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। অবস্থায় অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন দিবাগত রাতে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. জাহিনুর কবীর জানান, করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৫৪ জনের। এদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২৯৮ জন। সুস্থ হয়েছে ২৭০ জন। মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell