বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

জামালপুরে সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রাব্বানীর ওপর সন্ত্রাসী হামলা – নগর সংবাদের তীব্র নিন্দা আসামিদের গ্রেফতার দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

জামালপুরে সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রাব্বানীর ওপর হামলা – নগর সংবাদের তীব্র নিন্দা আসামিদের গ্রেফতার দাবী

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে গোলাম রাব্বানী নাদিম নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাদিম জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি, বাংলানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

নাদিম বলেন, ‘রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলাম। উপজেলার মধ্যবাজারে আসা মাত্রই একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা শামীম ও স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।’

 

তবে হামলার বিষয়ে যুবলীগ নেতা শামীমের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, হামলার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনায় জামালপুর প্রেস ক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell