রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তিনজন হলেন- অটোরিকশাচালক আরমান মিয়া (৩৪), ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার বাসিন্দা খোকন মিয়া (৪৫) ও শেরপুর জেলার বাসিন্দা মোশাররফ হোসেন (৩৮)। আহত তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার সময় ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সোহরাব হোসেন বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell