শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া-সাবেক প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৬, ২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
  • ৫৭ ০৯ বার দেখা হয়েছে

সাবেক প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো।

নিজস্ব প্রতিবেদক।।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে তার ভালো লাগছিল না বিধায় বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে নিউটাউনের গোপন বাসায় নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা নাগাদ কলকাতার কাছেই ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু চার দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া ওবায়দুল কাদের বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।

নিউটাউনের বাসায়ই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। গত বৃহস্পতিবার আচমকাই তার অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বিশ্বস্ত সূত্র জানায়, হাসপাতালে কিছুতেই ভালো লাগছিল না ৭৬ বছর বয়সী কাদেরের, ফলে বাসায় রেখে আপাতত সেই সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও ওবায়দুল কাদের এক সাক্ষাৎকারে দাবি করেন, তিনি তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। তিন মাস পর ২০২৪ সালের নভেম্বরে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell