বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৪
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

জুলাই বীর’ রুবেলের পাশে দাঁড়িয়েছেন মানবিক জেলা প্রশাসক-ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জুলাই বীর’ রুবেলের পাশে দাঁড়িয়েছেন মানবিক জেলা প্রশাসক-ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও দীর্ঘদিন ধরে সাহায্যবঞ্চিত ‘জুলাই বীর’ রুবেলের পাশে দাঁড়িয়েছেন মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। অর্থ সহায়তার চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর রুবেলের মতো সাহসী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বৈষম্যবিরোধী আন্দোলনের কারণেই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। রুবেল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি তিনবার এসেও কোনও সাহায্য পাইনি। কিন্তু আজ যখন প্রথমবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করি, উনি আমার কষ্টের কথা শুনেই সঙ্গে সঙ্গে ২০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। আমি খুব খুশি। এটি আমার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তিনি আরও বলেন, ডিসি স্যার একজন দারুণ মানুষ।

 

আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরও বড় হন, আরও অনেক অসহায়ের পাশে দাঁড়াতে পারেন। জানা গেছে, জাতীয় জুডো খেলোয়াড় রুবেল ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজপথে নামেন। গত ৪ আগস্ট চাষাড়া অভিমুখে মিছিলের সময় নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলের সামনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তার বাম চোখ, মাথা ও শরীরে বিদ্ধ হয়। প্রথমে তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়, যেখানে তার চোখে অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিএমএইচ-এ, যেখানে তার মস্তিষ্কে জটিল অপারেশন হয়। রুবেল আগে পূবালী ব্যাংকে মার্কেটিং বিভাগে কাজ করতেন এবং পরিবার চালাতেন। কিন্তু আহত হওয়ার পর গত ছয় মাস ধরে তিনি বেকার। অনেকবার বিভিন্ন দপ্তরে ঘুরে সাহায্যের আবেদন করলেও কেউ তার পাশে দাঁড়ায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell