রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা,আসামি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২২, ১১:০৭ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনায় প্রধান আসামি টিপুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার টিপু ময়মনসিংহ মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের চক ছত্রপুর নদীরপাড় এলাকার মো. শফিক মিয়ার ছেলে।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১১ জুলাই) রাতে উপজেলার ভাবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সোমবার বিকেলের চক ছত্রপুর নদীরপাড়ে মিলন মিয়ার দোকানের পাশে টিপুর নেতৃত্বে বেশ কয়েকজন যুবক জুয়া খেলছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল। পরে মিলন মিয়ার দুই ছেলে শিশির ও ঋতিক তাদের জুয়া খেলতে নিষেধ করলে উল্টো তাদের মারধর করে জুয়ারিরা। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়।

ওসি বলেন, ঘটনার আধা ঘণ্টা পর ঋতিক চা খেতে পাশের দোকানে যায়। চা খাওয়ার সময় টিপু, জামান দলবেঁধে এসে ঋতিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আহত অবস্থায় ঋতিক তাদের দোকানে আসে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার পর ওই রাতেই নিহতের বাবা মিলন মিয়া বাদী হয়ে টিপুকে প্রধান আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell