সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

জেনে নিন কোন খাবারগুলো অ্যালার্জির সমস্যা দূর করে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

জেনে নিন কোন খাবারগুলো অ্যালার্জির সমস্যা দূর করে

অ্যালার্জির সমস্যায় অনেকেই ভোগেন। বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে। আর অ্যালার্জির ফলে শরীরে নানা লক্ষণ দেখা দেয় যেমন- অ্যালার্জিজনিত সর্দির উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, অনেকের চোখ দিয়েও পানি পড়ে।

পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দূর হবে অ্যালার্জি

অ্যালার্জির সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা। হাজারও ওষুধ খেলেও এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না। তবে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করলে নিস্তার পাওয়া যায় অ্যালার্জি থেকে। ঘরোয়া এমন কিছু খাবার আছে, যা অ্যালার্জি সমাধানে সাহায্য করে। জেনে নিন কোন খাবারগুলো প্রতিরোধ করে অ্যালার্জি-

লেবু

লেবু হলো অন্যতম সাইট্রিক জাতীয় ফল। যা অ্যালার্জিতে দারুণ কাজ করে। পানিতে লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে অ্যালার্জির সমস্যা কমে।

কলা

আরেকটি খাবার হলো কলা। এতে থাকা পুষ্টিগুণ অ্যালার্জির সমস্যা সমাধান করে। শরীরে ছোট ছোট ব়্যাশ দেখা দিলে অথবা পেটের সমস্যা দেখা দিলে কলা ভীষণ উপকারী।

আদা

আদা অ্যালার্জির জন্য খুব উপকারী। আদায় বমি বমি ভাব, মাথা ঘোরানো, হজমের সমস্যা, এমনকি ডায়ারিয়ার মতো সমস্যাতেও ভীষণ কার্যকরী। অ্যালার্জি হলে গরম পানিতে আদা ফুটিয়ে তাতে মধু মিশিয়ে খেয়ে নিন।

কমলা

অনেক সময় পাকস্থলীতে খুব বেশি পরিমাণে প্রোটিনের আধিক্য হলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কমলা খেলে উপকার মিলবে।

শসা ও গাজর

শসা ও গাজর শরীরের জন্য খুবেই উপকারী খাবার। অ্যালার্জি দেখা দিলে শসা ও গাজরের রস একসঙ্গে মিশিয়ে খান। এতে অ্যান্টি অ্যালার্জি উপাদান থাকা দ্রুত অ্যালার্জির সমস্যা কমিয়ে আনে।

গ্রিন টি

শুধু ওজন কমাতেই নয় গ্রিন টি অ্যালার্জির সমস্যা কমায়। গ্রিন টিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান প্রদাহ বিরোধী উপাদান। তাই অ্যালার্জিক খাবার খাওয়ার ফলে অ্যালার্জি হলে গ্রিন টি পান করুন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell