মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৯
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঝড়ের সময় টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঝড়ের সময় টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু

শরীয়তপুরে কালবৈশাখী চলাকালীন টিকটক ভিডিও বানাতে গিয়ে শাহিন পাহাড় (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই এলাকার মুজিবুর খানের ছেলে সজীব খান (২০)।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল কালবৈশাখী চলাকালীন স্থানীয় আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবনে টিকটক ভিডিও বানাচ্ছিলেন দুই বন্ধু শাহিন পাহাড় ও সজীব খান। এসময় ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের তাত্ক্ষণিকভাবে ঢাকায় নেওয়া হয়। এক সপ্তাহ চিকিৎসা চলার পর আজ সকালে শাহিন পাহাড় মারা যায়। তার বন্ধু সজীব হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের কাকা এলিম পাহাড় বলেন, ‘শাহিন আমার আদরের ভাতিজা ছিল। সে কখনো কারও সঙ্গে ঝগড়া-বিবাদ করেনি। তবে একটু মোবাইলের শখ ছিল। ঝড়ের সময় টিকটক ভিডিও করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়।’

তিনি আরও বলেন, ঢাকা থেকে মরদেহ বাড়িতে আনা হচ্ছে। রাতেই আমরা দাফন কার্যক্রম শেষ করবো।

সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এক সপ্তাহ আগে ঝড়ের টিকটক ভিডিও করার সময় ভবন থেকে পড়ে শাহিন পাহাড় ও সজীব খান আহত হন বলে শুনেছি। আজ শুনলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell