রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ঝিনাইদহে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৯, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

ঝিনাইদহে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নীলা খাতুন (২২)। তিনি ওই এলাকার শরিফুল ইসলামের মেয়ে। রানা পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মোহাম্মদ রানার সঙ্গে ঝিনাইদহ সদরের কোরাপাড়া এলাকার নীলা খাতুনের গোপনে বিয়ে হয়। বিষয়টি জানতে পারে নীলার পরিবার। এরপর থেকে নীলাদের বাড়িতেই থাকতো রানা। তাদের মধ্যে বিভিন্ন সময় পারিবারিক নানা বিষয় নিয়ে বাগবিতণ্ডা হতো। মাঝেমধ্যে রানা অন্য কোথাও গিয়ে থাকতেন। সোমবার নীলার ঘরে দরজা দিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন রানা। খাবার শেষ করেই স্ত্রী নীলাকে ছুরিকাঘাত করে রানা। দরজা খুলে রানা বেরিয়ে আসলে কিছুক্ষণ পর নীলার স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কান্নারত নীলার মা সাহিরণ বেগম বলেন, রানা সব সময়ই ছুরি নিয়ে ঘুরতেন। মাঝে মাঝে নেশাও করতেন বলে শুনেছি। কিছু হলেই মেয়েকে বলতো তোকে কিন্তু মেরে ফেলবানে। সতিই ও আজকে মেয়েকে মেরে ফেললো।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন জানান, নীলার পিঠে ছুরিকাঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে ফুসফুস ছিদ্র হয়ে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell