শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চৌহালীতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
  • ২৮০ ০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সিরাজগঞ্জের চৌহালীতে শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১২ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. ফজলুল হকের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার খালিদ মাহমুদ,চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলী, সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

এসময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম এবং স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। । উপজেলা মেডিকেল অফিসার মো. ইব্রাহিম জানান, চলমান ক্যাম্পেইনের আওতায় চৌহালী উপজেলায় মোট প্রায় ৩৫ হাজার ৬০০ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও টিকা গ্রহীতাদের রেজিস্ট্রেশন সহজ করতে সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি ৷ উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা গ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন কার্ড ব্যতীতও টিকা নেওয়া সম্ভব হলেও, ভবিষ্যতে অন্যান্য টিকা গ্রহণে সমস্যা হতে পারে বলে তিনি সতর্ক করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell